ডাকসুর পরাজিত ভিপি আবিদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি কথিত ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানা গেছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত বা সম্পাদনা করা হয়েছে। বাস্তব কোনো ঘটনার সঙ্গে এর মিল নেই।
এ বিষয়ে আবিদের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এ ধরনের কোনো ছবি তো দূরের কথা, এমন কিছু আমি স্বপ্নেও কল্পনা করি না।” তিনি আরও জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন ভুয়া কনটেন্ট ছড়ানো হচ্ছে।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও বিকৃত ছবি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবিদ। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে।

0 comments:
Post a Comment